বগুড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাবতলীর চৌকিদহ খালের খনন শুরু; পানি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন।

সোমবার বেলা পৌনে ৪টার দিকে নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন তিনি।

এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. মোরশেদ মিলটন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

এর আগে বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী।

সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বগুড়া সফর।