স্টাফ রিপোর্টার, ২৮ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বনানীর সামরিক কবরস্থানে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী । এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মরহুম মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
পরে প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।





