বরিশালের একটি আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়। আটককৃত মাহি ও তার সঙ্গী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালী মডেল থানায় নেওয়া হয়েছে।
এ সময় তাদের সঙ্গে আরও একজন তরুণীকেও আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে মাহি ও তার সঙ্গীর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে বলে জানা গেছে।






