বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচন কমিশনে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত স্টাফ রিপোর্টার, ২৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি। বুধবার দুপুরে…

Posted by:

on

নির্বাচন কমিশনে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, ২৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত । সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনার -এর সঙ্গে বৈঠকে বসেন।

দ্বিপক্ষীয় এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে। সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জনগণের পক্ষে থাকবে এবং যেকোনো নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। তবে একটি স্বাধীন পর্যবেক্ষক দল ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় গিয়ে নিজেদের মতো করে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তারা কোনো ফরমাল অবজারভার হিসেবে কাজ করবে না।

তিনি আরও জানান, বৈঠকে রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি হচ্ছে কি না সে বিষয়ে জানতে চান। জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কারও অতিরিক্ত হস্তক্ষেপের বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ বা তথ্য আসেনি। প্রাথমিকভাবে যেসব তথ্য আসে, সেগুলো স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকে বলেও তিনি উল্লেখ করেন।