বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ দলটির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানায়। দলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা…

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ দলটির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানায়। দলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন ও আরিফুর ইসলাম আরিফ এবং ঢাকা মহানগর উত্তর গুলশান জোনের মাইনুল ইসলাম।

শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।