বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে ভারতের জলপাইগুড়িতে…

আজ ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জাতীয়তাবাদী শক্তির আপসহীন এই নেত্রী দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বারবার কারাবাসের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দীর্ঘ অসুস্থতা ও কারাবাসের পর গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া।

জন্মদিন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীদের কেক কাটা বা বড় কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে।