ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার):
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (DI)-এর চীফ অব পার্টি ক্যাথেরিন সিছিল। আজ সন্ধ্যা ৬টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, Democracy International-এর প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো: আব্দুল আলিম এবং ডেপুটি চীফ অব পার্টি আমিনুল এহসান উপস্থিত ছিলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (DI) সম্পর্কে:
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (DI) একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যারা গণতন্ত্রকে সুসংহত করা, সুশাসন নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। বাংলাদেশে সংস্থাটি রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসন জোরদার করা এবং তরুণ ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ উৎসাহিত করার ক্ষেত্রে কাজ করছে।





