স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আজ শুক্রবার বেলা ১১টায় গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত জনাব গ্যানবোল্ট তামবাযাও সৌজন্যে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন—
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী,
বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ,
বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রাশেদুল হক,
এবং মঙ্গোলিয়ার বাংলাদেশে অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল।





