বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানালেন ব্যক্তিগত চিকিৎসক

সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে নিবিড় চিকিৎসা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৭ নভেম্বর, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে অবহিত করেন যে, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপার্সনের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছেন।
তিনি জানান, বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রাখা হয়েছে এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছে।
দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।