স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ বছর ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। তিনি বলেন, ভোট গণনার জন্য সাধারণত সময় লাগে এবং দেরি হলে অনেক ধরনের গুজব ও রিউমার তৈরি হতে পারে।
শফিকুল আলম বলেন, “এইবার শুধু সাধারণ নির্বাচন হচ্ছে না, সাথে একটি রেফারেন্ডামও অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুটি ভোট একসাথে গণনা হবে। এছাড়াও পোস্টাল ব্যালট থাকায় কিছু ক্ষেত্রে গণনায় দেরি হতে পারে।”
তিনি আশা প্রকাশ করেন যে, মিডিয়া ও সংশ্লিষ্টরা জনগণকে আগেভাগেই অবহিত করবে এবং সবাই প্রস্তুত থাকবে। শফিকুল আলম বলেন, “এই বছর অনেক নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা চাই ভোট গণনা সঠিকভাবে সম্পন্ন হোক। সেই কারণে কিছু বিলম্ব স্বাভাবিক।”





