মায়ামির নজর এবার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের দিকে

কানাডার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়েকিং দ্য রেড’ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজকে দলে ভেড়াতে ইতোমধ্যেই আলোচনায় নেমেছে ইন্টার মায়ামি। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন মার্টিনেজকে আনার চেষ্টা করছে মায়ামি? সম্প্রতি ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার শার্লট এফসিতে যোগ দিয়েছেন। এই ট্রান্সফার থেকে পাওয়া বড় অঙ্কের জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) এখন মায়ামি ব্যবহার করতে…

কানাডার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়েকিং দ্য রেড’ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজকে দলে ভেড়াতে ইতোমধ্যেই আলোচনায় নেমেছে ইন্টার মায়ামি।

প্রশ্ন উঠছে, হঠাৎ কেন মার্টিনেজকে আনার চেষ্টা করছে মায়ামি?

সম্প্রতি ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার শার্লট এফসিতে যোগ দিয়েছেন। এই ট্রান্সফার থেকে পাওয়া বড় অঙ্কের জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) এখন মায়ামি ব্যবহার করতে চাইছে মার্টিনেজকে দক্ষিণ ফ্লোরিডায় আনার জন্য।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই ৩২ বছর বয়সী মার্টিনেজ ছিলেন ভিলার অবিচ্ছেদ্য অংশ। তবে নিউক্যাসলের বিপক্ষে মৌসুমের উদ্বোধনী ম্যাচে তার অনুপস্থিতি তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও জোরালো করেছে। ভিলার জার্সিতে সর্বশেষ ম্যাচ শেষে তার আবেগঘন আচরণও অনেকের মধ্যে বিদায়ী ইঙ্গিত জাগিয়েছে।

অবশ্য অ্যাস্টন ভিলা স্পষ্ট করে দিয়েছে, প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্টিনেজকে ছাড়বে না। ক্লাবটির চাওয়া ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে।

সবকিছু ঠিক থাকলে ক্যালেন্ডারের ট্রান্সফার থেকে প্রাপ্ত অর্থ দিয়েই ২০২২ বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইনকে চেজ স্টেডিয়ামে টানতে চায় মায়ামি। ট্রান্সফার সফল হলে এমএলএস-এ তিনি লিওনেল মেসি ও অন্যান্য পরিচিত মুখের সঙ্গে পুনর্মিলিত হবেন