যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা

Posted by:

on

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫, সোমবার:
ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বিকেলে রাজধানীর ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু এবং অর্থনীতিবিদ ড. রাশেদ তিতুমীর।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।