রমজানকে সামনে রেখে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

তার প্রথম কার্যদিবসেই আসন্ন রমজান মাসকে সামনে রেখে মজুদদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে , , , , এবং –সহ সংশ্লিষ্ট মজুদদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

বার্তায় তিনি বলেন, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা সারা দেশে বিস্তৃত করা হবে। বাজার কারসাজি বা মজুদদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ রেহাই পাবে না। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।”

নিম্ন আয়ের মানুষের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে যদি সাধারণ মানুষ ঠিকমতো খাবার না পায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ঘোষিত অবস্থান বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।