রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজস্ব আহরণ ও কর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে

স্টাফ রিপোর্টার | ১৮ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে যোগ দেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগও থাকছে।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।