শরিফ ওসমান হাদীর কফিনে বিএনপির ফুলেল শ্রদ্ধা

বিমানবন্দরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর কফিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন দলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এ সময় ওসমান হাদীর কফিনের সামনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

উপস্থিত নেতারা মরহুম শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, তার মৃত্যু রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ সময় মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।