✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

শেখ হাসিনা নয়, শেখ মুজিবের আমলেও নির্বাচন সুষ্ঠু হয়নি : জয়নুল আবদিন ফারুক

ছবি:সংগ্রহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবুর রহমানের আমলেও দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, “দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এই ইউনূস সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, তাহলে জনগণ প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, বরং অব্যাহত রয়েছে। নির্বাচন বানচাল করার জন্য নানা পদ্ধতি, নানা কায়দা, পিআর ও মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএনপি নেতা বলেন, “জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ১৬ বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম কেউ মুছতে পারেনি। পাথর মেরে ছবি ভাঙা যায়, কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না।”

তিনি আরও দাবি করেন, এদেশের জনগণ জানে—শহীদ জিয়ার দল ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। তারেক রহমানের আত্মত্যাগও অপরিসীম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।