ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ (বুধবার) দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।
পরিদর্শনের পর রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।
এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী শরিফ ওসমান হাদির চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি ড. ইউনূসকে জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।





