আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে গুলশানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্ন ভোজ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন বিএনপি নেতারা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।
সৌজন্য বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে আলোচনা হয়।





