হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি: বিমানবন্দরে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শন

হজ ফ্লাইট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি পর্যবেক্ষণ, যাত্রীসেবায় গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, ১৬ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা: হজ ফ্লাইট-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে পরিদর্শন করেন এবং ।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপন করেন।

মন্ত্রী আফরোজা খানম বলেন, হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে আসতে হবে। তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন , সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইট শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।