✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

হরমুজ প্রণালী ইস্যুতে ইরান ‘আর্থিকভাবে ভেঙে পড়ছে’: ট্রাম্প

মার্কিন অবরোধ ও বাণিজ্য চাপের প্রেক্ষাপটে নতুন মন্তব্য


স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইরান ‘আর্থিকভাবে ভেঙে পড়ছে’।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ এক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে চায়।’

ট্রাম্প আরও দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্রটি বর্তমানে অর্থনৈতিক সংকটে ভুগছে।

এর আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের মুখে তেহরান ‘মান-সম্মান রক্ষার’ জন্যই হরমুজ প্রণালী বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছে বলে প্রচার করছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করেছে।