স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই নিজ আসনে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশন মুলতবি শেষে পুনরায় শুরু হওয়ার প্রায় পাঁচ মিনিট আগে প্রধানমন্ত্রী তার নির্ধারিত আসনে এসে বসেন।
অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।





