স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। শনিবার সকাল ১১টায় তিনি নগরের চাঁদনি ঘাট এলাকায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সুরমা নদী-এর উভয় পাড়জুড়ে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে নদী তীর সংরক্ষণ, নগর সৌন্দর্য বৃদ্ধি এবং বন্যা ঝুঁকি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা এর বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
এর আগে সকালে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।





