✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের আমন্ত্রণে সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী; সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের (TAKAICHI Sanae) আমন্ত্রণে সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।