✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

কুয়াকাটায় শুরু দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল ২০২৬

বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধন, পর্যটনশিল্পের বিকাশে নানা আয়োজন

২৩ অক্টোবর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দেশের পর্যটনশিল্পের বিকাশ, পর্যটকদের আকৃষ্ট করা এবং কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্নিভালের প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

কার্নিভালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এ বি এম মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (গ্রেড-২) মো. গনী উল আজম, পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে পর্যটন কার্নিভাল।