বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যায় হাসপাতালে গিয়েছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি গুলশানের চেয়ারপার্সন কার্যালয় থেকে রওনা দিয়ে রাত ৮টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।
পরীক্ষা শেষে রাত ১১টায় তিনি হাসপাতাল থেকে বের হয়ে পুনরায় গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন। পরে রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান। সংবাদ টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য জনাব সাইরুল কবির খান।





