কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৫) সন্ধ্যায় জাপার…

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৫) সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের ‘দোসরদের’ কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর জখম হয়েছেন। এছাড়া দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে।

দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।