ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুরে একটি আসন বাড়ল, বাগেরহাটে কমল একটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে গাজীপুরে একটি আসন বেড়ে হয়েছে ৬টি, আর বাগেরহাটে একটি আসন কমে দাঁড়িয়েছে ৩টিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সীমানা নির্ধারণে দ্বাদশ সংসদের ২৬১…

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে গাজীপুরে একটি আসন বেড়ে হয়েছে ৬টি, আর বাগেরহাটে একটি আসন কমে দাঁড়িয়েছে ৩টিতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সীমানা নির্ধারণে দ্বাদশ সংসদের ২৬১ আসন অপরিবর্তিত রাখা হয়েছে, আর ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।

ইসির সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খসড়া প্রকাশের পর ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ ছিল। এসব শুনানি শেষে ইসি চূড়ান্ত তালিকা প্রকাশ করে আজ গেজেট আকারে প্রকাশ করেছে।