ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা তদন্তে কমিশন গঠন

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাকসুর (DUCSU) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আহত…

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাকসুর (DUCSU) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আহত হওয়ার ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ গেজেটে জানানো হয়েছে, The Commissions of Inquiry Act, 1956 অনুযায়ী গঠিত এ কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আলী রেজা কে। কমিশনের অন্য দুই সদস্য হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের অতিরিক্ত সচিব।

কমিশনের কার্যপরিধি

২৯ আগস্ট ২০২৫ তারিখে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করন;

ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা প্রস্তাব করা।

তদন্তের সময়সীমা

কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারে দাখিল করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সব ধরনের সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনীয় ব্যয়ভার নির্বাহ করবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুল রশীদ প্রজ্ঞাপনটি জারি করেছেন।