তারিখ: ২৫ অক্টোবর ২০২৫
স্থান: নরসিংদী জেলা বিএনপি কার্যালয়, চিনিশপুর, নরসিংদী
নরসিংদী জেলা বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সভার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বীর খায়রুল কবির খোকন, সাবেক এমপি (নরসিংদী-১), যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন জনাব আলহাজ্ব মঞ্জুর এলাহী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল, এবং জেলা পর্যায়ের অন্যান্য সকল নেতৃবৃন্দ। সভায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হয়।





