বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ৮ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক জব্দ

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার): রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র…

Posted by:

on

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার): রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন চারজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।