জয়দেবপুরে সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেল চুরি

কয়েকদিনে একই সড়কে একাধিক চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী

Posted by:

on

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

গাজীপুরের জয়দেবপুরে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেল–এর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান মোড় সড়ক থেকে এই চুরির ঘটনাটি ঘটে।

চুরি হওয়া মোটরসাইকেলটি পালসার ব্র্যান্ডের ১৫০ সিসি গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল–১১৪৮১০।


ভুক্তভোগীর অভিজ্ঞতা

চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেল জানান,

“আমি আমার পালসার ১৫০ সিসি বাইকটি বাসার নিচে রেখে রুমে উঠি। কয়েক মিনিট পর নিচে নেমে দেখি, গাড়িটা আর নেই।”

তিনি আরও জানান, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই সড়কে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।


স্থানীয়দের ক্ষোভ

স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন,

“বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত নেই যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে। আশা করি এবার প্রশাসনের জোরালো ভূমিকা দেখতে পাবো।”

আরেক স্থানীয় বাসিন্দা হাসিব খান বলেন,

“নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি, তবে কোথায় যাবো? শুধু মোটরসাইকেল নয়, ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে। কর্তৃপক্ষের নিরব ভূমিকাই এর অন্যতম কারণ।”


পুলিশের অবস্থান

এ বিষয়ে জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,

“মোটরসাইকেল চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার একটি বিশেষ টিম মাঠে নেমেছে। পাশাপাশি সব স্টেশনে বার্তা পাঠানো হয়েছে।”