ঠাকুরগাঁও প্রতিনিধি: ১০ নভেম্বর ২০২৫|নিউজ চ্যানেল বিডি |
ঠাকুরগাঁও এক জনসভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আবার হাসিনা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্স পাঠাচ্ছে। আবার তারা ১৩ তারিখে নাকি লকডাউন রাখছে। হাসিনা, লকডাউন ঢাকায় এসে দাও, আমরা দেখি তোমার মুরদ কত। এই দেশের মানুষ যে তোমাকে তাড়ায় বের করে দিয়েছে, এটা কি তুমি ভুলে গেছো?”
তিনি আরও বলেন, “আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি উপরওয়ালা পছন্দ করে না। মানুষকে মানুষ মনে করবেন। আর তা না হলে এমন একটা সময় আসবে, যেদিন পলাবার পথটা খুঁজে পাবেন না। পায় নাই তাই না, হেলিকপ্টার দৌড় দিয়ে পাড়াবাড়িতে ঢুকে গেছে । ঠিক তো? এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত।”
মির্জা ফখরুল যোগ করেন, “সকলের জন্য শিক্ষা: জনগণের বিরুদ্ধে গেলে, জনগণের উপর অন্যায়, অত্যাচার ও নির্যাতন করলে, সে জনগণ কখনো ক্ষমা করে না। আমাদের ঝাকুরা অঞ্চলে আমাদের কোন ছেলে চাকরির বাকি পায়নি। যদি খালি গন্ধ ছুটিতে বিএনপি আছে, তাহলেও চাকরি নাই, ঠিক না? অনেকের কোনো চাকরি বাকি নাই, ব্যবসা-বাণিজ্য নেই। এখন এই ছেলেপেরা কি করবে?”
তিনি বলেন, “আজকে সেই সুযোগ আসছে নতুন একটি সরকার, নতুন এমপি নির্বাচিত করার। যার মাধ্যমে আপনারা আপনাদের এ দাবি-দাওয়াগুলো তুলে ধরতে পারবেন এবং আপনারা এলাকার কাজগুলো করতে সক্ষম হবেন।”





