স্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে “ঐতিহাসিক রায়” হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
সরকার জানায়, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, উত্তেজনা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড যেন কেউ না করে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের বহুদিনের প্রত্যাশিত এই রায় ঘিরে স্বাভাবিকভাবেই জনমনে আবেগ সৃষ্টি হতে পারে—তবে সেই আবেগের বশবর্তী হয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না বলে সরকার স্পষ্ট সতর্ক করে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।





