আজ ঢাকায় অবরোধের ঘোষণা — সাত কলেজের শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি। সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ (১৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ…

স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ (১৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এটি প্রস্তাবিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” আইন-২০২৫ এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে নেওয়া কর্মসূচি।

শিক্ষার্থীরা বেলানুযায়ী বুধবার সকাল ১১টা থেকে ঢাকার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় এই তিনটি পয়েন্টে অবরোধ করবেন।

তাদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত আইন অনুমোদনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত রাখবেন তারা।

এই কর্মসূচি লক্ষ করে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ সংশোধিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।