অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কি না- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কি না- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয়…

অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কি না- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের জন্য নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সবার কোনো আবেগ তাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়- এ জন্য মানুষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শনিবার (১৯ জুলাই) রাজধানীর এক হোটেলে ‘২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ শীর্ষক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য থেকে অনলাইনে স্মরণসভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্মরণসভায় তরেক রহমান বলেন, কারও রাজনৈতিক অভিলাষ পূরণের একমাত্র মাধ্যম হওয়া উচিত জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব কি না, সে প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি ঘটে যাওয়া কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। আশা করি, তারা আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখবে। গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো তাদের পাশে থাকবে।