কিডনি বিক্রি করে সন্তানের চিকিৎসার বিজ্ঞাপন — পিতার এই মর্মস্পর্শী ঘটনার পাশে দাঁড়ালেন ‘আমরা বিএনপি পরিবার’

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল হুমায়রা জাহান হুমাশার সঙ্গে সাক্ষাৎ করে সহায়তার আশ্বাস প্রদান করেছে।

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার নবীনগর বর্ণ বিদ্যালয় স্কুলের গলিতে চাঁন মিয়ার বাড়িতে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় — “সন্তানের মায়া কি বোঝালেন এই বাবা — কিডনি বিক্রি করে চিকিৎসার জন্য বিজ্ঞাপন” শিরোনামে একটি সংবাদ।

এই সংবাদটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হুমায়রা জাহান হুমাশার সঙ্গে সাক্ষাৎ করেন।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাতা,
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম,
বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল,
সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,
জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি,
এবং আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন।

অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দসহ ভিডিও প্রদর্শনীর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতারা সন্তানের চিকিৎসায় সহায়তা ও পারিবারিক সহমর্মিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।