ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
আপডেট: ১৭:২৭, অক্টোবর ৫, ২০২৫
কুমিল্লার হোমনা উপজেলায় রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে বজ্রপাতে দুইজন নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই খেয়াপারের জন্য ঘাটে অপেক্ষা করছিলেন।
মৃতদের নাম:
জাকিয়া (বিবাহিত, নালাদক্ষিণ গ্রামের মতি হাজির)
রোকেয়া (অনার্স পড়ুয়া, নালাদক্ষিণ গ্রামের মতি হাজির)
রাশেদ মিয়া (দাউদপুর গ্রামের রায়হানুল ইসলামের ছেলে)
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরে ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।





