স্টাফ রিপোর্টার |১৫জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
একজন ক্রিকেটার বলেছেন, “আমরা খেলার বিপক্ষে নই, তবে সবকিছুর একটি সীমা আছে। লিমিট ক্রস করলে শুধু আমার না, পুরো ক্রিকেট অঙ্গন প্রশ্নবিদ্ধ হয় এবং সবাই অপমানিত হয়। আইসিসি ট্রফি জেতা থেকে শুরু করে এখন পর্যন্ত উনি প্রত্যেকটা সেক্টরকে অস্বীকার করেছেন। ওয়ার্ল্ড কাপও উনার কাছে কোনো মানে রাখে না এবং ক্রিকেটের প্রতি কোন রেসপেক্ট দেখাইনি।”
তিনি বলেন, “আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। খেলার জন্য আমরা আগ্রহী, তবে আমাদের দাবিগুলো মানা হলে। কিন্তু দাবিগুলো না মানায় বোর্ড আগের আলোচনার মতো সমাধান করছে না। এই স্ট্যান্ড আজকের নয়, বরং দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফলাফল।”
তিনি আরও বলেন, “বিসিবির পরিচালক এবং ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের মানুষদের সম্মান রক্ষা করতে আমরা চাইতাম সবকিছু সাইলেন্টলি এবং সুন্দরভাবে সমাধান হোক। কিন্তু বর্তমানে তা হচ্ছে না। তাই শেষ পর্যন্ত আমাদের আর কোনো উপায় নেই। যদি বিসিবি সুষ্ঠু সমাধান দেয়, তবে আমরা মাঠে নামব।”
এর পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পরিচালক নাজমুল ইসলামকে **কারণ দর্শানোর নোটিশ** দিয়েছে। বোর্ড **খেলোয়াড়দের বিপিএল বর্জন না করার জন্যও অনুরোধ** জানিয়েছে।





