চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি…

Posted by:

on

শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশনায় এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-এর পরামর্শে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী-এর নেতৃত্বে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

Image

প্রতিনিধি দলটি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং অসুস্থ ফিরোজা আক্তারের চিকিৎসার সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।