জরুরি বৈঠক: গণভোট ও জুলাই সনদ আলোচনার সম্ভাবনা বিকাল ৪টায় জরুরী সংবাদ সম্মেলন

তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব; বিকেলে ফখরুল সংবাদ সম্মেলন করবেন

Posted by:

on

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫:নিউজ চ্যানেল বিডি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বৈঠকের সভাপতিত্ব করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক ডাকা হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য। বিশেষ করে—গণভোট ও জুলাই সনদ সংক্রান্ত প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদের জরুরি সভার ফলাফল এবং অন্তর্বর্তী সরকারের দুপুর ১২টার সংবাদ সম্মেলন—এসব প্রেক্ষাপটে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের পর বিকেল ৩টায় একই স্থানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান প্রকাশ করবেন। এর কারণে তার পূর্বনির্ধারিত একটি কর্মসূচি আড়াইটায় স্থগিত করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে রাষ্ট্র ও নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পদক্ষেপ এবং দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।