স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সভায় ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর ও আধুনিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোর আওতায় আনার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ঢাকার যানজট নিরসনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে জানানো হয়, রাজধানীর যানজট নিরসনে দ্রুত বাস্তবায়নযোগ্য কিছু সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হবে।





