নিজস্ব প্রতিবেদক | নিউজ চ্যানেল বিডি | ঢাকা |
ধারণা করা হচ্ছে, ঢাকা-১৮ আসনে চমক নিয়ে আসতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
গতকাল (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকা ঘোষণার পর কূটনৈতিক মহল, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সব মহলেই বলা হচ্ছে— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। প্রত্যেকেই পরীক্ষিত, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক।
বিগত সময়ে বিভিন্ন পেশাজীবীকে নমিনেশন দেওয়ার প্রবণতা দেখা গেলেও, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা গভীরভাবে বিশ্লেষণ করে এবার প্রার্থী নির্বাচনে এক অসাধারণ রাজনৈতিক নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে বিবেচিত, মেধাবী, প্রজ্ঞাবান ও সাহসী এই রাজনৈতিক নেতা তারেক রহমান।
এদিকে, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁকে ঢাকা-১৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করতে পারেন তারেক রহমান।

এমন টা হবে কি না, সেই জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক দিন।





