স্টাফ রিপোর্টার | ২৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (মেজর অব.) বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারালো।
উল্লেখ্য, দিলারা হাফিজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিলারা হাফিজ তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি দেশের শিক্ষা খাতে তাঁর অবদানের জন্য সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন।





