দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া নিহত, হাসপাতালে শোকের মাতম

মরদেহ হাসপাতালে আনা হলে মহানগর উত্তরের নেতা সাজ্জাদুল মিরাজসহ দলের নেতাকর্মীদের ঢল; জুলাই–আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিবরিয়াকে হারিয়ে পল্লবীতে শোকের ছায়া

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার মরদেহ হাসপাতলে আনা হলে সেখানে শোকের আবহ তৈরি হয়। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ৮ রাউন্ড গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের নেতা সাজ্জাদুল মিরাজসহ দলের বিভিন্ন স্তরের নেতারা। সবাই কান্নায় ভেঙে পড়েন, শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
দলের নেতারা জানান, জুলাই–আগস্টের ভয়াবহ গণআন্দোলনে পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও মাঠে তৎপরতা দেখিয়েছিলেন গোলাম কিবরিয়া। রাজনৈতিকভাবে সাহসী ও সংগঠনে নিবেদিত এই যুবদল নেতাকে হারানো “অপূরণীয় ক্ষতি” বলে মন্তব্য করেন তারা।
হাসপাতালজুড়ে একই দৃশ্য—শোক, কান্না ও শোকাহত নেতাকর্মীদের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ঢাকা 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রখ্যাত ফুটবলার আমিনুল হক