দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান

বিএনপি মিডিয়া সেলের সদস্য ও বিএনপি পরিবার-এর আহ্বায়কের নতুন দায়িত্ব

স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য, পাশাপাশি আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও রাজনৈতিক বিশ্লেষণে সক্রিয় ভূমিকার জন্য তিনি ইতোমধ্যে সুপরিচিত। সংশ্লিষ্ট মহলের মতে, তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দৈনিক দিনকাল পত্রিকায় নতুন গতি ও দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি পত্রিকার সার্বিক মানোন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার ধারা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

দৈনিক দিনকাল-এর সঙ্গে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে পত্রিকাটি আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।