নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫)…

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের মিডিয়া উইং নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৭.৪০মি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে চলতি বছরের ১৮ জুন তিনি সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।