বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার):বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার (Imran Haider) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য…

Posted by:

on

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার):
বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার (Imran Haider) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফরেন এফেয়ার্স কমিটির সদস্য শ‍্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এছাড়া পাকিস্তান হাই কমিশনে কর্মরত কাউন্সিলর জনাব কামরান ভাঙ্গালও উপস্থিত ছিলেন।