ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):
আজ বেলা ৩টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার মিসেস সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন—
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী,
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির,
বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও একই কমিটির সদস্য তাবিথ আউয়াল।





