মিথ্যা মামলার শিকার এস.এম. মিজানুর রহমান রাজ, আপিলে ন্যায়বিচারের আশায়

গত ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকার নবাবগঞ্জের সন্তান, বিএনপি ও অঙ্গসংগঠনের সাহসী নেতা এস.এম. মিজানুর রহমান রাজ ছিলেন সরকারের রোষাণলের প্রধান…

গত ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকার নবাবগঞ্জের সন্তান, বিএনপি ও অঙ্গসংগঠনের সাহসী নেতা এস.এম. মিজানুর রহমান রাজ ছিলেন সরকারের রোষাণলের প্রধান লক্ষ্যবস্তু। তার বিরুদ্ধে একের পর এক ২৬৮টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়।

বেশ কয়েকটি মামলায় তৎকালীন সরকারের সময় আদালত তাকে সাজা দিলেও তিনি সবসময় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবুও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি নিয়মিত নিম্ন আদালতে হাজিরা দিয়েছেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেছেন। সম্প্রতি একটি মামলায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।

এস.এম. মিজানুর রহমান রাজ রাজপথে সবসময় সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সংগঠন ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আন্দোলনের সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছেন।

তিনি ছিলেন—

সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি

সাবেক যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল

সাবেক সভাপতি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর

সাবেক সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর ঢাকা মহানগর উত্তর ছাত্রদল

সাবেক সভাপতি, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল

সাবেক সহ-সভাপতি, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল

নেতাকর্মীরা বলছেন, জনগণের নেতা রাজ ভাই অচিরেই আইনের মাধ্যমে মুক্ত হয়ে আবারো জনগণের কাছে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।