স্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার ২ নম্বর ওয়ার্ডের দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমান রাজকে এবং সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।





